বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ০১

আপডেট: January 14, 2024 |
inbound4761988944052571949
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলা মাদক বিরোধী অভিযানে ০১ (এক) কেজি শুকনা গাঁজাসহ মোঃ নুর আলম (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে “৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

১২ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বগুড়া জেলার সদর থানাধীন ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১ (এক) কেজি শুকনা মোঃ নুর আমীন (২৬)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নুর আলম কুড়গ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন বালারহাট বালাটিয়া গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে।

এপিবিএন বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ মাহফুজ আফজাল এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আব্দুল হাকিম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ বাবুল মিয়া, এএসআই (নিঃ) মোঃ রেজাউল ইসলাম, কং/পারভেজ হোসেন, কং/মোঃ শামীম হোসেন, কং/মোঃ শাহীন ইসলাম, কং/মোঃ ফজলুল রহমান, কং/মোঃ মাসুম মিয়া এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।

“৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার পুলিশ পরিদর্শক মোঃচ আব্দুল হাকিম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নুর আলমের বিরুদ্ধে বগুড়া’র সদর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর