গ্রীষ্মে বাগদান সারবেন টেলর-ট্র্যাভিস

আপডেট: January 13, 2024 |
boishakhinews 138
print news
গত বছরের শেষভাগে দুজনের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে। বর্তমানে প্রকাশ্যেই সম্পর্ক চালিয়ে যাচ্ছেন বিশ্বখ্যাত পপতারকা টেলর সুইফট ও মার্কিন ক্রীড়াবিদ ট্র্যাভিস কেলস। গুঞ্জন ছিল, নতুন বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দুজন। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, এই মুহূর্তে বিয়ের পরিকল্পনা নেই এই জুটির।

 

এর আগে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এই গ্রীষ্মেই বাগদান সারবেন টেলর-ট্র্যাভিস। তবে ইউএস উইকলির প্রতিবেদন অনুসারে, এই জুটি তাদের প্রেমজীবন নিয়ে অত্যন্ত খুশি। তবে গ্রীষ্মকালীন বাগদানের কোনও পরিকল্পনা নেই তাদের।

 

প্রতিবেদন অনুসারে, টেলর ও ট্র্যাভিসের সঙ্গে সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে, তারা এখনই বিয়ে করবেন না।

তারা উভয়েই জানেন যে তাদের অনেক বন্ধু-বান্ধব এবং পরিবার তাদের বিয়ে দেখতে আগ্রহী। কেউ কেউ আশাও করছেন যে এটি ঘটবে শিগগিরই। তবে টেলর ও ট্র্যাভিস এখনই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চান না। তাদের এখনও একে অপরের সম্পর্কে অনেক কিছু জানার ও বোঝার আছে।
তারা একে অন্যকে সময় দিচ্ছেন এবং প্রেমের সময়টা উপভোগ করছেন। তারা আরো সময় নিতে চান। 

২০২৩ সালের আগস্টে ব্রিটিশ অভিনেতা জো অ্যালনের সম্পর্ক ভেঙেছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। এর পর হঠাৎ করেই ক্রীড়াবিদ ট্র্যাভিস কেলসের সঙ্গে নাম শোনা যায় এই বিশ্বখ্যাত পপকুইনের। এর পর থেকেই একসঙ্গে দেখা যেতে থাকে দুজনকে।

তবে বছরের শেষভাগে এসে টেলর নিজেই জানিয়েছেন, ট্র্যাভিস কেলসের সঙ্গেই তিনি সুখী অনুভব করেন। এক কথায়, প্রকাশ্যেই এখন প্রেম চলছে এই জুটির। একে অন্যকে সময় দিচ্ছেন। টেলর যেমন যাচ্ছেন ট্র্যাভিসের খেলার মাঠে, তেমনি ট্র্যাভিসও আসছেন টেলরের কনসার্টে। দুজনের প্রেম জমে ক্ষীর! তবে এই পাওয়ার কাপলের বিয়ের ঘোষণার জন্য আরেকটু অপেক্ষাই করতে হচ্ছে অনুরাগীদের।
Share Now

এই বিভাগের আরও খবর