রাজধানীতে আওয়ামী লীগ নেতার উদ্যোগে কম্বল বিতরণ

রমনা থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহসিনের নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ।
রবিবার (২১ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনে অসহায় দরিদ্রও মানুষের মাঝে কয়েক শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এ সময় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মহসিন বলেন, সাধারণ মানুষের পাশে আওয়ামী লীগ নেতারা কর্মীরা সব সময় রয়েছে । দেশে এমন হঠাৎ শৈত্য প্রবাহের কারনে অসহায় মানুষ যেন কষ্ট না পায় সেই জন্য আমি নিজ উদ্যোগে কম্বল বিতরণ করেছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ তো এখন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। এই দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নাই। প্রধানমন্ত্রী আজীবন নিরলস ভাবে সংগ্রাম করে যাচ্ছেন এদেশের জনগনের জন্য।
কম্বল নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান , এই ক’দিনের শীতে আমাকে কাহিল কইরা দিছে, শীতের মধ্যে এই কম্বল পাইয়া আমি অনেক খুসি।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।


