মোরেলগঞ্জকে মাদক ও দুর্নীতিমুক্ত উপজেলায় পরিণত করার ঘোষণা: সোহাগ

আপডেট: January 22, 2024 |
boishakhinews24.net 62
print news

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় ও আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।

এসময়ে স্থানীয় সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগ মোরেলগঞ্জ উপজেলাকে শতভাগ মাদক ও দুর্নীতিমুক্ত উপজেলায় পরিণত করার ঘোষণা দিয়েছেন।

তিনি উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশে আরো বলেন, সামাজিক বিরোধ ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করবেন। সরকারের উন্নয়নমূলক সকল প্রকল্পের কাজ শতভাগ বাস্তবায়ন ও দৃশ্যমান হতে হবে।

সভায় যোগদানের পূর্বে নব নির্বাচিত সংসদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, সরকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর