যুক্তরাষ্ট্রের যুবাদের বিপক্ষে বাংলাদেশের বিশাল রান সংগ্রহ

আপডেট: January 26, 2024 |
boishakhinews 233
print news

যুক্তরাষ্ট্রের যুবাদের বিপক্ষে ‘এ’ গ্রুপ থেকে আজ নিজেদের শেষ ম্যাচ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই প্রতিবেদন লেখার সময় টস হেরে ব্যাটিং করা বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৫৯ রান।

দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন আরিফুল ইসলাম। তাঁর সেঞ্চুরিতেই মূলত ছুটছে বাংলাদেশ।

১০৩ বলে ১০৩ রান করে যদিও আউট হয়ে গেছেন আরিফুল। তাঁর ইনিংসে ৯টি চারের মার রয়েছে।
বাংলাদেশের শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল না। দলীয় ১০০ রানের আগেই আউট হন দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক।

তিনে নেমে আগ্রাসী মেজাজে খেলতে থাকা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ইনিংস বড় করতে পারেননি। ৪০ বলে ৩৫ রান করে আউট হয়েছেন তিনি।
এরপর চতুর্থ উইকেটে আহরার আমিনের সঙ্গে আরিফুলের জুটি। দুজনের ১২২ রানের জুটি ভাঙে আহরারের বিদায়ে।

৪৯ বলে ২ চার ও এক ছক্কায় ৪৪ রান করেছেন তিনি। আহরারের বিদায়ের পর দ্রুতই ফেরেন আরিফুল ও অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

Share Now

এই বিভাগের আরও খবর