বিশ্ব ভালোবাসা দিবসে অপু বিশ্বাসের দুটি ছবি মুক্তি পাবে

আপডেট: January 27, 2024 |
boishakhinews 242
print news

 

দুদিন আগেই খবর ছিল, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ছায়াবৃক্ষ’। এবার জানা গেল ভালোবাসা দিবস উপলক্ষে এই অভিনেত্রীর আরো একটি সিনেমা মুক্তি পাচ্ছে। পরপর দুই সপ্তাহে দুটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন অপু।

আগামী ৯ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে ‘ট্র্যাপ’ নামের সিনেমা।

এতে জুটি বেঁধে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন দ্বীন ইসলাম। সিনেমা মুক্তির খবর দিয়েছেন জয় চৌধুরী। আজকেই মুক্তি পাবে সিনেমাটির ট্রেলার।

সিনেমাটি প্রসঙ্গে জয় বলেন, প্রযুক্তির এই যুগে মানুষ কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়ছে। হ্যাকিংয়ের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকটা সায়েন্স ফিকশন ধাঁচের সিনেমা ‘ট্র্যাপ’।

‘ট্র্যাপ’ সিনেমায় আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।

 

এদিকে ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এই সিনেমায় অপুর বিপরীতে জুটি বেঁধেছেন অভিনেতা নিরব হোসেন। সিনেমাটি আগামী ১৬ ফ্রেব্রুয়ারি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নির্মাতা।

চা শ্রমিকদের জীবনের বিভিন্ন গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় নিরব-অপু ছাড়াও অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান।

Share Now

এই বিভাগের আরও খবর