খোকসায় ১০ দোকানে দুর্ধর্ষ চুরি

আপডেট: January 28, 2024 |
inbound2366526584952061945
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা বাজার প্রধান সড়ক বহু আলোচিত অপর্ণা সিনেমা হল মার্কেটে একরাতে তৈরি পোশাকের ১০ টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ওইসব দোকান থেকে নগদ প্রায় তিন লক্ষাধিক টাকা লুটে নিয়েছে চোর চক্র৷

শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে খোকসা থানা পুলিশ।

এর আগে শক্রবার (২৬ জানুয়ারি) রাতে খোকসা অপর্ণা সিনেমা হল মার্কেটে এ চুরির ঘটনা ঘটে।

চোরের দল দশটি তৈরি পোশাকের দোকানের শাটার বাঁকা করে ভিতরে প্রবেশ করে বলে জানা যায়।রিপন ড্রেস কর্ণারের স্বত্বাধিকারী রিপন বিশ্বাস সকাল জানান, প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান।

সকালে দোকানে এসে দেখেন দোকানের সাটার বাঁকা এবং অর্ধেক সাটার উঠানো সব মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। এ সময় তার ক্যাশ বাক্সও খোলামেলা অবস্থায় পাওয়া যায়।

তিনি আরো জানান তার দোকানের ড্রয়ারে থাকা নগদ ৭০০০ টাকা সহ স্বর্ণের এক জোড়া কানের দুল, একটি চেইন চুরি করে নেয়।এছাড়াও চোরের দল দশটি প্রতিষ্ঠান ১। লামিয়া ফ্যাশন, ২। আজমেরী ফ্যাশন, ৩। সাজিদ ফ্যাশন (৫০,০০০) টাকা ৪। বৈশাখী গার্মেন্টস, ৫। বরনিল গারমেন্টস, ৬। শাকিল ফ্যাশন (১,৫০,০০০), টাকা ৭। আর এম ফ্যাশন, ৮। বাদশা ডিজিটাল ড্রেস কর্ণার (৭০,০০০) টাকা ৯। বেবি শপ, দোকানের ক্যাশ বাক্স থেকে সর্ব মোট তিন লক্ষ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন ব্যবসায়ীগণ।

খোকসা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি সাবুব আলম চঞ্চল বলেন, দুর্ধর্ষ চুরির ঘটনায় আমরা একটি জরুরি সভা ডেকেছি।

এ বিষয়ে আইনী প্রদেক্ষপ নেওয়া হবে। খোকসা উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার ও পৌর মেয়োর মো তারিকুল ইসলাম অপর্ণা সিনেমা হল মার্কেট পরিদর্শন করেন। চুরি

Share Now

এই বিভাগের আরও খবর