বগুড়ায় কৃষকের গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে গবাদিপশুর মৃত্যু

আপডেট: January 28, 2024 |
boishakhinews24.net 104
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় কৃষকের গোয়ালঘরে আগুনে দুটি গরু ও দুটি ছাগলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে বগুড়ার ধনুট উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন জানান, মাঝবাড়ি গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মাহাবুল হোসেন কৃষি কাজ ও গরু-ছাগল লালন-পালন করে জীবিকা নির্বাহ করে। শুক্রবার রাতে গোয়াল ঘরে আগুন লেগে তার দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়।

সংবাদ পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ওই কৃষক পরিবারকে আর্থিক অনুদান প্রদানের আশ্বাস দেন।

Share Now

এই বিভাগের আরও খবর