ইন্দুরকানীতে ৩৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট: January 30, 2024 |
boishakhinews24.net 132
print news

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে খাস জমিতে অবৈধ স্থাপনা করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

দুইদিন ব্যাপি এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু ব্ক্কর সিদ্দিকী ও সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

জানা যায়, উপজেলার টগড়া ফেরিঘাট এলাকায় টগড়া মৌজার ১নং খাস খতিয়ানে রাস্তা শ্রেণির দাগের উপর দুই পাশে থাকা ৩৩টি দোকান উচ্ছেদ ও ৩টি দোকান সম্পূর্ন ভেঙ্গে দেওয়া হয়।

এই মহাসড়ক দিয়ে পিরোজপুর, ভান্ডারিয়া,মঠবাড়িয়া ও পাথরঘাটা হয়ে কুয়াকাটা পর্যন্ত শত শত যানবাহন ও পন্যবাহী যান চলাচল করে । ফেরিঘাটের দুই পাশের দোকানগুলোর কারনে বিভিন্ন ধরনের যানবাহন ফেরিতে উঠানামায় চরম ভোগান্তির সৃস্টি হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, স্থানীয় কিছু লোকজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থাপনা করে জনগনের ভোগান্তি সৃষ্টি করেছে। জনস্বার্থে এ অভিযান পরিচালনা করে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর