ফরিদপুরে ফেনসিডিলসহ আটক ২

আপডেট: January 30, 2024 |
boishakhinews24.net 133
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: মোটরসাইকেলে করে অভিনব কায়দায় ফেনসিডিল বহন কালে ফরিদপুর জেলার মধুখালী এলাকা হতে ১৫২ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এবং মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার কলেজ পাড়া এলাকার মোঃ আবেদ আলীর ছেলে মোঃ জাবেদ আলী (৩৮) ও পুরাতন বাজার এলাকার মোঃ নবী মিয়ার বাক প্রতিবন্ধি ছেলে মোঃ ইকবাল হোসেন (২৫)।

মঙ্গলবার সকালে গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য নিশ্চিত করে।

র‍্যাব জানায়, গতকাল সোমবার ২৯ জানুয়ারি বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন সেনখালী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে আনুমানিক চার লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা মূল্যমানের ১৫২ বোতল ফেনসিডিলসহ মোঃ জাবেদ আলী (৩৮) ও বাক প্রতিবন্ধী মোঃ ইকবাল হোসেন (২৫) কে গ্রেফতার করা হয়।

এসময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ এবং ০১টি ব্যাগ ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব ১০ সিপিসি-৩ এর লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী।

তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর