বরগুনার ফুলঝুরি বাজারে আগুনে ২৩ দোকান পুড়ে ছাই,ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট: January 30, 2024 |
boishakhinews24.net 134
print news

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুরি বাজারে রাতের আধারে আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) রাত সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ২ টি স্বর্নের দোকান, ২টি গ্রেজ,২টি কম্পিউটার দোকান, ১ টি হোটেল,১টি কসমেটিক্স,১টি মুদিদোকান, ১ টি সেলুন, ৩ টি মেকার, সহ ২৩ টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে।

তারা আরও বলেন হোটেলের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত ঘটেছে।

প্রথমে ফুলঝুরি বাজারে টহল রত পুলিশ ও নাইটগার্ড আগুন দেখতে পেয়ে স্থানীয় মসজিদের মাইকে প্রচার করে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তার মধ্যে ২৩ টি দোকান পুড়ে গেছে । সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা,অতিরিক্ত পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম,ওসি কেএম মিজানুর রহমান, , পিআইও জিয়ারুল ইসলাম সহ জলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত দোকানিদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।

Share Now

এই বিভাগের আরও খবর