জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস আজ

আপডেট: February 2, 2024 |
inbound4579909561018063059
print news

আজ শুক্রবার, ২ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই; নিরাপদ খাদ্যের বিকল্প নাই’।

২০১৮ সালে দেশে প্রথমবারের মতো পালিত হয় নিরাপদ খাদ্য দিবস। ওই বছর সব শ্রেণি-পেশার মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করে তোলার অংশ হিসেবে ২ ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ ও পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য যেমন রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়; তেমনি অনিরাপদ খাবার গ্রহণের কারণে দেহে নানাবিধ মরণব্যাধি বাসা বাঁধে।

জনস্বাস্থ্য সুরক্ষায় ‘ট্রান্স ফ্যাটমুক্ত’ খাদ্য জরুরি : ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ উপলক্ষে গতকাল সামাজিক সংগঠন ‘প্রজ্ঞা’ এক ওয়েবিনারের আয়োজন করে।

এতে বক্তারা বলেন, সরকার ‘খাদ্যদ্রব্যে ট্রান্সফ্যাটি অ্যাসিড নিয়ন্ত্রণ প্রবিধানমালা-২০২১’ পাস করলেও এখনো তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। যা দ্রুত বাস্তবায়ন করা জরুরি। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য ‘ট্রান্স ফ্যাটমুক্ত’ খাদ্য নিশ্চিত করা জরুরি। এতে বক্তব্য রাখেন অধ্যাপক ড. নাজমা শাহীন, ড. মোহাম্মদ মোস্তফা, মুশতাক হাসান মুহ. ইফতিখার প্রমুখ।

Share Now