সিংগাইরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

আপডেট: February 2, 2024 |
inbound1674151904167697352
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মাহিমা আক্তার(১৭) নামের এক কলেজ শিক্ষার্থী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলেন।

বৃহস্পতিবার বিকেলে সিংগাইর পৌর এলাকার গোলড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ভিকটিম মাহিমা আক্তার ওই এলাকার মো.শেখ আসাদের কন্যা ।

ভিকটিমের পরিবারিক সূত্রে জানা গেছে ,মাহিমা(১৭) সিংগাইর সরকারি কলেজের বানিজ্য বিভাগের ১ম বর্ষের ছাত্রী।

তার ইচ্ছার বিরুদ্ধে মানিকগঞ্জ কলেজে পড়ুয়া ডিগ্রীর ছাত্র পৌর এলাকার গোবিন্দল মহল্লার আলমগীর হোসেনের ছেলে রনির সাথে গত মঙ্গলবার হাতে আংটি পড়ানো হয়।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিবাহ রেজিস্ট্রির প্রস্তুতি ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার ( ১ ফেব্রুয়ারি) বিকেলে মেয়ের বাবাকে ইউএনও অফিসে ডেকে এনে বিবাহ বন্ধের শর্তে মুচলেকা নেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বলেন, অপ্রাপ্তবয়স্ক মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে বিবাহের খবরে তার বাবাকে অফিসে ডেকে এনে ১৮ বছরের আগে বিয়ে না দিতে সতর্ক করে দেয়া হয়েছে ।

বাল্য বিবাহ রোধে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

Share Now