সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আপডেট: February 6, 2024 |
প্রতীকী ছবি 2
print news

সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল চালকসহ দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে পৌরসভার রামগতি বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার রামগতি গ্রামের শাহ জালালের ছেলে মোটরসাইকেল চালক শুভ (২০) মুন্নাফ শেখের ছেলে স্বপন শেখ (২০)।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Share Now