বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে সংসদে যেতে চায় ববিতা বড়ুয়া

ববিতা বড়ুয়া বৌদ্ধ সম্প্রদায়ের একজন নারী। দীর্ঘ সময় রাজনৈতিক জীবন তার। ১/১১ তে বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে পাশে ছিলেন বৌদ্ধ নারী সমাজের মধ্যে ববিতা বড়ুয়া।তাকে ছাড়া সেই সময়ে কোন বৌদ্ধ নারী কে পাওয়া যায়নি রাজপথে।
বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সাথে সাথে সকল ধর্মের জনগণের পাশে থেকে কাজ করে যাবো বলে জানান তিনি।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে বিনীত ভাবে ববিতা বড়ুয়ার আবদার বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দেওয়ার জন্য। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা রয়েছে তার।

ববিতা বড়ুয়া বৌদ্ধ সম্প্রদায়ের একজন দীর্ঘ সময়ের রাজনৈতিক কর্মী। বর্তমান চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তিনি। সবসময় তিনি বিএনপি জামায়াতের বিরুদ্ধে প্রতিবাদের ভাষায় কথা বলেন। তিনি প্রতিবাদী কন্ঠস্বর।
উড়ে এসে যেন জুড়ে বসে কেউ মনোনয়ন না পায়। এই প্রত্যাশা তার।তিনি মাঠে-ঘাটে রাজপথে সবসময় ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শে এবং শেখ হাসিনার একজন কর্মী হয়ে থাকবেন তিনি।
