খোকসা চকহরিপুর গ্রামে গাঁজার গাছ উদ্ধার
আপডেট: February 10, 2024
|

আসাদুর রহমান, কুষ্টিয়ার প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামের আজম খান ওরফে আজোর ছেলে মোঃ রায়হান (৩২) এর বাড়ি থেকে ১ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ।
শনিবার বেলা একটার সময় খোকসা থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ এর নির্দেশে এসআই আকরাম হোসেন ও এ এস আই সোহেলের যৌথ অভিযানে রায়হানের বাড়ি থেকে এই গাছ আর গাছ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে খোকসা থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
