রাণীশংকৈলে ছাত্রকে অপহরণ, জড়িতদের গ্রেফতার

আপডেট: February 10, 2024 |
inbound7143298918676648995
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মিলন নামে এক ৭ম শ্রেনীর ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি করায় ২ জন অপহরণ কারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সে নেকমরদ দাখিল মাদ্রাসার ৭ ম শ্রেনীর ছাত্র। এঘটনায় ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

৯ ফেব্রুয়ারি (শুক্রবার) ২৪ ঘন্টার মধ্যে ঢাকা তেজগাঁও এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার সহ অপহরণ কারীদের গ্রেফতার করে রাণীশংকৈল থানায় নিয়ে আসে পুলিশের আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর থানা এলাকার ফুটকি বাড়ি গ্রামের শামসুল আলমের ছেলে ফিরোজ(৩২) ও অজ্ঞাত পরিচয় দানকারী রিয়াদ (২২) ।

ঘটনার বিবরণীতে জানা যায় যে, দানেশ আলীর ছেলে মিলন মাদ্রাসা পড়ুয়া ৭ম শ্রেনীর ছাত্র। গত ৭ ফেব্রুয়ারি (বুধবার) মিলন মাদ্রাসা যাওয়ার পর সন্ধ্যা হওয়ার পরেও বাড়ি না ফেরায় তার বাবা অনেক যায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ছেলেকে অপহরণ করে রাখার অপরাধে রাণীশংকৈল থানায় সাধারণ ডায়েরি দায়ের করে। যাহার জিডি নং-৩১৬।

উক্ত জিডি মূলে থানা পুলিশ ভিকটিমকে উদ্ধারের জন্য তৎপর হয়। পরদিন ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অপহরণ কারীরা তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে ফোন দিয়ে তার ছেলের মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন।

এসময় তিনি ধার দেনা করে ১৫হাজার টাকা বিকাশের মাধ্যমে অপহরণ কারীদের নিকট প্রেরণ করে ছেলেকে ফেরৎ পাবার আশায়।

কিন্তু বাকি ৩৫হাজার টাকা না দেয়ায় ছেলেকে ফেরৎ না পেয়ে রাণীশংকৈল থানায় অপহরণ কারীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। যার মামলা নং -১১ ।

পরে ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় রাণীশংকৈল সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার রেজাউল হক মহোদয়ের তত্তাবধানে থানা অফিসার ইনচার্জ সোহেল রানা ও পুলিশ পদির্শক (তদন্ত) মহসিন আলী এর তৎপরতায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তার ভিত্তিতে রাণীশংকৈল থানা থেকে এসআই(নিঃ) শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম ঢাকা তেজগাঁও এলাকায় প্রেরণ করা হয়।

২৪ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে অপহরণকারীদেরকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে ঢাকা থেকে রাণীশংকৈল থানায় নিয়ে আসা হয়েছে।

ভুক্তোভোগী দানেশ আলী (৩৫) রাণীশংকৈল উপজেলার ২ নং নেকমরদ ইউনিয়নের ভবানিপুর গ্রামের তোফাজুল হকের ছেলে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে যার মামলা নং-১১।

পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক অপহরণ করে মুক্তিপণ দাবি করায় ২ জন আসামিকে ঢাকা তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে আদালতের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের নিকট প্রদান করা হবে।

Share Now