বরগুনার আমতলী পৌর সভা নির্বাচনে ৫৬ জনের মনোনয়নপত্র দাখিল

আপডেট: February 14, 2024 |
inbound3705887269331143426
print news

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে ৩ পদে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন ।

তারদের মধ্যে মেয়র পদে ১০জন, সাধারন কাউন্সিলর পদে ৩৭ জন এবং নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়রপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) প্রার্থীরা এ মনোনয়নপত্র দাখিল করেন।

আমতলী পৌরসভা নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে ।

এ নির্বাচন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলরসহ ৩ টি পদে ৫৬ জন প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

inbound7350252967099215312

এর মধ্যে মেয়র পদে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজমুল আহসান নান্নু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বর্তমান মেয়র মতিয়ার রহমান, সেজিকা তারতিলা জুথি, জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম খোকন, নুসরাত জাহান, কামাল মৃধা, আব্দুল্লাহ আল মামুন ও মুহাঃ ইফতেকার হাসান, কাউন্সিলর পদে ৩৭ জন এবং নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, প্রতিদ্বন্দীতা করার জন্য মেয়র, সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর