রাজশাহী রেঞ্জে আবারো শ্রেষ্ঠ নওগাঁর  পুলিশ সুপার রাশিদুল হক

আপডেট: February 14, 2024 |
inbound4184057320300322960
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে এবারও শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নওগাঁ জেলার সুপার মুহাম্মদ  রাশিদুল হক। এর আগেও তিনি একাধিকবার শ্রেষ্ঠত্বর পুরস্কার পেয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়  মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) রেঞ্জ ডিআইজির কার্যালয়  পদ্মা কনফারেন্স রুমে  ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক কে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা স্মারক প্রদান করেন।

উক্ত সভায় জানুয়ারি/২০২৪ মাসে রাজশাহী রেঞ্জের ৮ টি জেলার মধ্যে নওগাঁ  জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হকের  সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন , ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি , নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে আবারো নওগাঁ জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করায় শ্রেষ্ঠ পুলিশ সুপার  নির্বাচিত হয়েছেন।

এছাড়াও মাসিক অপরাধ সভায় ০৭ পুরস্কারের মধ্যে সর্বাধিক ০৫ পুরস্কার প্রাপ্ত হন নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ।

রাজশাহী রেন্জের শ্রেষ্ঠ সার্কেল পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু. আব্দুল মমীন,শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা,  শ্রেষ্ঠএসআই (নিরস্ত্র) জাফর আহমেদ ও এএসআই (নিরস্ত্র) আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠত্ব অর্জনকারী সকলকে  সভাপতি শ্রেষ্ঠ কর্মকর্তার স্মারক প্রদান করেন এবং বলেন  নওগাঁ জেলা পুলিশের প্রতিটি সদস্য এর অংশীদার, সকলকে ধন্যবাদ জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর