মা হলেন মডেল ঈশানা খান

আপডেট: February 14, 2024 |
boishakhinews 85
print news

 

মা হলেন মডেল-অভিনেত্রী ঈশানা খান। গত ৯ ফেব্রুয়ারি সিডনির একটি হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। দুজনেই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

জানান, সন্তানের নাম রেখেছেন সায়েশান চৌধুরী।

মা হওয়ার অনুভূতি জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এটা এক অন্য রকম অনুভূতি। মনে হচ্ছে আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী এক নারী।’
ফেসবুকে ঈশানা ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে সন্তানের কিছু ছবিও শেয়ার করেছেন।

ঈশানা খান ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় হয়েছিলেন প্রথম রানার-আপ।

এরপর নিয়মিত তাঁকে দেখা গেছে টিভি পর্দায়। একের এক জনপ্রিয় সব নাটকে হাজির হয়েছেন। র‌্যাম্প মডেল হিসেবেও বেশ ভালো করছিলেন।
মিডিয়ায় আসার এক দশক পর ২০১৯ সালের ১০ জুলাই বিয়ে করেন এই অভিনেত্রী।

তাঁর স্বামী সারিফ চৌধুরী। পেশায় তিনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন ধরেই থাকেন অস্ট্রেলিয়া। দুজনই এখন অস্ট্রেলিয়াপ্রবাসী।

Share Now

এই বিভাগের আরও খবর