গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আপডেট: February 19, 2024 |
Boishakhinews24.net 110
print news

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহতেরা হলেন- কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামের ইয়াকুব মুন্সীর ছেলে মফজেল (৬৫), একই গ্রামের আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০), বাউমান গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শতকত আলী (৪২)।

নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা বলেন, সকাল সাড়ে ৬টার দিকে সূত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলমুখী সার্ভিস লেনে একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মফজেল, জাহিদুল ইসলাম ও শতকত আলীকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা। বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর