ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট: February 19, 2024 |
inbound4024097142216064984
print news

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে মেহেদী হাসান মিন্টু (৫০) নামে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খালিদ হোসাইন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মিন্টু ফরিদপুর সদর উপজেলার ডাঙ্গী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। ডিগ্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান তিনি।

অবৈধ উপায়ে এক কোটি সাত লাখ ৪৮ হাজার ১৭২ টাকা অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭ (১) ধারায় দুদক এ মামলাটি রুজু করেন।

ফরিদপুরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর স্থাবর ও অস্থাবর এক কোটি সাত লাখ ৪৮ হাজার ১৭২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক এ মামলাটি দায়ের করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর