গৃহকর্মীর মর্যাদা প্রতিষ্ঠায় নাগরিক সমাজের সংলাপ অনুষ্ঠিত

সময় এখন গৃহকর্ম ও গৃহকর্মীর সামাজিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতির, শ্রমিক হিসেবে শ্রম আইনে অন্তর্ভুক্তির’ শীর্ষক গৃহকর্মী সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নাগরিক সমাজ ও গৃহকর্মী ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার ( ১৯ ফেব্রুয়ারি) খিলগাঁও অঞ্চলের গৃহকর্মী আঞ্চলিক ফোরামের আয়োজনে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র সুনীতি প্রকল্পের সহযোগিতায় কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন বলেন, গৃহকর্মীদের অধিকার আদায়ে লড়াইটা জরুরি। অন্যদিকে সংগ্রামকে এগিয়ে নিতে সকলের সংগঠিত হওয়া জরুরি। এখানে স্থানীয় সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ওয়ার্ডে গৃহকর্মীর কল্যান ও সুরক্ষা বাস্তবায়নের জন্য তিনি সব ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
তারেক আজিজ, গৃহকর্মী সকলকে একসাথে কাজ করার জন্য অনুরোধ করেন । উক্ত সভাটি সুন্দর ভাবে পরিচালনা করার জন্য ,তিনি গৃহকর্মীদের ধন্যবাদ প্রদান করেন ।
এ সময় সাংবাদিক ইউসুফ দিপু বলেন, কোথাও নির্যাতনের শিকার হলে গৃহকর্মীরা যেন দ্রুত বিচার পায় সেই জন্য শ্রম আইন অন্তর্ভুক্তি জরুরী।
সাংবাদিক আব্দুল কবির বলেন যে, গৃহকর্মীদের অধিকার মর্যাদার জন্য সকল গৃহকর্মীদের এক হয়ে কাজ করতে হবে । তাদের নিজ নিজ অধিকার বিষয়ে সজাগ থাকতে হবে।
খায়রুল আলম মিন্টু বলেন যে, গৃহকর্মীর মুক্তির জন্য লড়াই করতে হবে। গৃহকর্মীদের নীতিমালা কার্যকর করতে হবে এবং তাদের শ্রম আইনের আওতায় আনতে হবে।
এড. মাকসুদা আক্তার লাইলী যে, সকল গৃহকর্মীদের তাদের নীতি মালা সম্পর্কে অবগত হতে হবে এবং সকল গৃহকর্মীদের সংগঠিত হতে হবে । সংগঠিত হতে পারলে গৃহকর্মীদের অধিকার আদায়ে সহজ হবে।
শারমিন আক্তার বলেন, গৃহকর্মীর অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণভাবে লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে চাই।
ময়না বেগম বলেন যে, সকল গৃহকর্মীদের তাদের অধিকার প্রতি সচেতন হতে হবে । সবার মধ্যে একতা থাকতে হবে। তিনি গৃহকর্মীদের রেজিস্ট্রেশন, কাজের স্বীকৃতি, বৃদ্ধ বয়সে পেনশনের দাবি জানান।
কুলসুম বেগম বলেন যে, গৃহকর্মীদের সাপ্তাহিক ছুটি, মাতৃত্বকালীন ছুটির দাবি এবং থানার ফাইলে পড়ে থাকা গৃহকর্মীদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানান।
গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ হলেও তা বাস্তবায়ন হয়নি। প্রত্যেক গৃহকর্মীর যেমন দক্ষতা দরকার, তেমনি রাষ্ট্রীয় স্বীকৃতি দরকার। তাদের দ্রুত শ্রম আইনে অন্তর্ভুক্ত করা জরুরি।
খিলগাঁও গৃহশ্রমিক আঞ্চলিক ফোরামের সভাপতি জানু বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খিলগাঁও ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন ,নারী জন প্রতিনিধি,নাসরিন আহম্মেদ,৭৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল আজাদ, বিশেষ অতিথি এড. মাকসুদা আক্তার লাইলী,বাংলাদেশ সুপ্রীমকোর্ট, যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদোসি বেগম,রাইসুল ইসলাম , প্রোগ্রাম অফিসার নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়,খায়রুল আলম মিন্টু যুগ্ন সাধারণ সম্পাদক,ঢাকা জেলা কমিটি ,টিইউসি সুমা আক্তার সদস্য ঢাকা জেলা কমিটি ,টিইউসি।
আরও উপস্থিত ছিলেন আফরোজা ডালিয়া পরিচালক, প্রশাসন, দুস্থ স্বাস্থ্যকেন্দ্র, অক্সফাম বাংলাদেশের প্রকল্প সমন্বয়ক, তারেক আজিজ , দুস্থ স্বাস্থ্য কেন্দ্র প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুর রহমান, মোহাম্মদপুর, বাড্ডা ও খিলগাঁও গৃহশ্রমিক আঞ্চলিক ফোরামের সদস্যবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খিলগাঁও গৃহকর্মী আঞ্চলিক ফোরামের সদস্য কুলসুম বেগম ।



