গাজীপুরে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন

আপডেট: February 21, 2024 |
inbound5481727247219432917
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে বিকেলে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফাতেম মোহাম্মদ সফিকুল ইসলাম।

পরে,মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, ভাষা সৈনিক সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে, জেলা প্রশাসক আবুল ফাতেম মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এড.আজমত উল্লা খান,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান,সাবেক গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিক কমান্ডার আব্দুর রউফ নয়নসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধারা, শহীদ পরিবার,স্কুল—কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

Share Now

এই বিভাগের আরও খবর