নতুন ব‌্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি

আপডেট: February 27, 2024 |
boishakhinews 163
print news

 

জাতীয় দলের ব‌্যাটিং কোচ হিসেবে স্বদেশি থিলান সারাবিরাকে চেয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রক্রিয়া মোতাবেক সামারাবিরা কোচ হতে আবেদনও করেছিলেন। দিয়েছিলেন সাক্ষাৎকারও। বিসিবির কোচ নিয়োগের জন‌্য যে কমিটি তাদের সুপারিশও ছিল সাবেক ব‌্যাটিং কোচকেই ফেরানো হোক।

কিন্তু তাদের এই সুপারিশ প্রত‌্যাখ্যাত হয়েছে গত ১২ ফেব্রুয়ারির বোর্ড সভায়। সেখানে বোর্ডের একাধিক পরিচালক ব‌্যাটিং কোচ হিসেবে সামারাবিরাকে নিয়োগ না দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। যুক্তি দিয়েছেন। তাতেই বাতিল হয়ে যায় সাবেক শ্রীলঙ্কার কোচের নিয়োগ।

বিসিবি আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ব‌্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্পকে নিয়োগ দিয়েছে। বোলিং কোচও পেয়ে গেছে। নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার আন্দ্রে অ্যাডামস আসছেন বোলিং কোচ হয়ে।

Share Now