পিপিএম পদক পেলেন নওগাঁর এসপি রাশিদুল হক

আপডেট: February 28, 2024 |
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে তার আন্তরিকতা,দক্ষতা, সততা, কর্মদক্ষতা, কর্তব্যনিষ্ঠার মাধ্যমে অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখা, বিভিন্ন পুলিশি সেবা প্রদান নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার “প্রেসিডেন্ট পুলিশ মেডেল(পিপিএম)”পদকে ভূষিত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের প্রথম দিনে নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক কে সম্মানজনক এ পদকটি প্রদান করেন।

এ সময় স্বরাষ্ট্র সচিব ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এ পুরস্কার প্রাপ্তিতে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, রেঞ্জ ডিআইজি,রাজশাহীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এ পুরস্কার প্রাপ্তিকে নওগাঁ জেলা পুলিশের সকল সদস্যের অর্জন বলে উল্লেখ করেন। তিনি সকল সহকর্মীসহ নওগাঁ জেলাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Share Now