মদনে দুই পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধা ও নারীসহ আহত ৯

আপডেট: March 13, 2024 |
inbound4738592048624657488
print news

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে ছাগলে বোরো ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা ও নারীসহ ৯ জন আহত হয়েছে।

মঙ্গলবার ইফতারের আগে এ উপজেলার চানগাঁও মৈধাম গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হান্নান,রায়হান,উজ্জ্বলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাকী আহত বীর মুক্তিযোদ্ধা বা”চু মিয়া, আহিদা আক্তার ,আব্দুল বারেক,সোহাগ, আরমান,ফুল মিয়াকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মৈধাম গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়ার ছাগল একই গ্রামের হান্নান মিয়ার বোরো ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে দু’পক্ষের তর্কবির্তকের এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় মুক্তিযোদ্ধা ও নারীসহ ৯ জন আহত হয়েছেন।

ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, ছাগলে বোরো ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধা ও নারীসহ ৯ জন আহত হয়েছেন।

এ ঘটনায় বুধবার পর্যন্ত কোনো পক্ষকেই অভিযোগ দায়ের করেনি। আহত মুক্তিযোদ্ধাকে হাসপাতালে আমি দেখে এসেছি।

Share Now

এই বিভাগের আরও খবর