‘ইমামদেরও টিসিবি কার্ডের আওতায় আনা হবে’

আপডেট: March 23, 2024 |
inbound3042198960970322690
print news

টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনার কথা জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, মসজিদের ইমামদেরও পর্যায়ক্রমে টিসিবির কার্ডের আওতায় আনা হবে।

আজ শনিবার (২৩ মার্চ) প্রতিমন্ত্রী তার পিতার নামে প্রতিষ্ঠিত আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নাগরপুর উপজেলা মিলনায়তনে উপজেলা ইমাম সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলহাজ মকবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, নাগরপুর থানার ওসি জসিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশেনের সাবেক উপ=পরিচালক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে উপজেলার সকল মসজিদের ইমামদের মধ্যে ঈদ উপলক্ষে আর্থিক সম্মাননা প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর