২৫ মার্চের কালরাত্রি স্মরণে সোহরাওয়ার্দী কলেজে মোমবাতি প্রজ্জ্বলন

আপডেট: March 25, 2024 |
inbound4652934265548388979
print news

ক্যাম্পাস প্রতিনিধি: একাত্তরের ২৫ শে মার্চের কালো রাতে বাঙ্গালীদের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় শহীদদের স্মরণে  ঢাকার ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী  কলেজে মোমবাতির প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এর পাশাপাশি শহীদ শেখ রাসেল দেয়ালিকায় গণহত্যা দিবসের তথ্যচিত্র  উন্মোচন করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় কলেজ প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়।

মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের ভয়াবহতা স্মরণ করেন সোহরাওয়ার্দী  কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এই সময় মোমবাতির হাতে কলেজ প্রাঙ্গনে অবস্থান করে তারা।

এই সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ,অধ্যাপক মোঃ মোহসিন কবীর,অফিসার্স কাউন্সিলের সম্পাদক মোতালিব হোসেন সহ কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে, ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল ও সাধারন সম্পাদক আশিকুর ইসলাম আশিক সহ সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের এই রাতে অন্ধকারে নিরীহ নিরস্ত্র বাঙ্গালীদের উপর হায়নার মতো আক্রমণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

ঢাকার রাস্তায় এবং অলি-গলিতে বাঙ্গালীদের রক্ত খেলায় তারা মেতে ওঠে। ঢাকার বাইরেও  বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষকে হত্যা করে।

এই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে গ্রেফতার করা হয়েছিল।এর আগেই তিনি স্বাধীনতার ঘোষণা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর