ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

আপডেট: November 24, 2026 |
print news

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৫২৪ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১৩১ জন, রংপুর বিভাগে ৫৮ জন, বরিশাল বিভাগের ১৩৭ জন এবং সিলেট বিভাগে ৫ জন আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়,চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জন। এদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৬০০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে হাসপাতালে ৪ হাজার ৮৬১ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৫২৪ জন।

Share Now