কেন্দুয়ায় চোরাই মোটরসাইকেল উদ্ধার

আপডেট: May 1, 2024 |
Boishakhinews24.net
print news

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া থানার পুলিশ অভিযান পরিচালনা করে মোজাফরপুর গ্রাম থেকে ৩টি চোরাই মোটরসাইকেল,১৬টি মোটরসাইকেলের নেমপ্লেট ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর গ্রামের উসমান গনির ছেলে জাকির হুসেন হ্নদয়ের বাড়ি থেকে ৩টি চোরাই মোটরসাইকেল,১৬টি মোটরসাইকেলের নেমপ্লেট ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর সদস্যরা পালিয়ে যায়। মোটরসাইকেল ৩টির মধ্যে ৩টিই ছিল বাজাজ ডিসকভার।

কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোজাফরপুর গ্রাম থেকে ৩টি চোরাই মোটরসাইকেল, ১৬ টি নেমপ্লেট ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share Now