বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিল জিম্বাবুয়ে

আপডেট: May 5, 2024 |
inbound281509771611234228
print news

টসে হেরে ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে ১৩৮ রানে থেমেছে। রোববার (৫ মে)।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে জিম্বাবুয়েকে শুরু থেকেই রানের চাপে রেখেছিলো বাংলাদেশ।

এরপর শুরু হয় প্রথম টি-টোয়েন্টির মতো জিম্বাবুয়ের ব্যাটিং ধস। তবে ব্রাইন বেনেটের ২৯ বলে ৪৪ রান এবং জনাথন ক্যাম্পবেলের ২৪ বলে ৪৫ রানের ইনিংসের বদৌলতে নির্ধারিত ২০ ওভার শেষে টাইগারদের বিপক্ষে ভালোই সংগ্রহ তোলে জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

Share Now