মিরপুরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

আপডেট: August 1, 2024 |
inbound468974470127325367
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধ: কুষ্টিয়ার মিরপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক (অনুর্ধ্ব-১৭) ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের
চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিম।

উপজেলায় খেলাধূলার মাধ্যমে অনুর্ধ্ব-১৭ বছরের কিশোরদের শাররিক ও মানসিক বিকাশ এবং ক্রীড়া চর্চায় উদ্ধুদ্ধকরণ এর লক্ষ্যে সারাদেশের ন্যায় মিরপুর উপজেলায় এ প্রতিযোগিতার মাধ্যমে ভালো খেলোয়াড় তুলে আনতে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও) এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিবি করিমুন্নেসার সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিশকাতুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির বিশ্বাস, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল হক মোমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফাইনাল খেলায় বারুইপাড়া ইউনিয়ন ১-০ গোলে ছাতিয়ান ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।

Share Now

এই বিভাগের আরও খবর