পদ্মা সেতুর টোল প্লাজার কাছে দুর্ঘটনায় দুজন নিহত

আপডেট: August 1, 2024 |
inbound5746110223150002723
print news

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার কাছে বুধবার গভীর রাতে একটি গাড়ির ধাক্কায় লটকনবাহী পিকআপ ভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন।

বুধবার (১ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে খানবাড়ি চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন- পিকআপভ্যান চালক পলাশ চন্দ্র দাস (২৪) ও তার সহকারী জয় চন্দ্র দাস (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ।

কর্মকর্তারা বলেন, নিহতদের মরদেহ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। অভিযুক্ত যান শনাক্তের চেষ্টা করছি। দুর্ঘটনাকবলিত পিকআপটি সড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর