আহসান এইচ মনসুর হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর

আপডেট: August 13, 2024 |
inbound4266025451722749058
print news

শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র-জনতার দাবি এবং বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভের প্রেক্ষিতে পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

এর প্রেক্ষিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর করার সিদ্ধান্ত নিয়েছে নতুন গঠিত অন্তবর্তীকালীন সরকার।

মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আজ এ বিষয়ে প্রজ্ঞাপন কারি করা হতে পারে। তবে তার আগে বয়স সংক্রান্ত আইনী শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিতে হবে। বিদ্যমান আইন অনুসারে, ৬৭ বছরের বেশি বয়সী কারোর গভর্নর হওয়ার সুযোগ নেই।

আজ বিকালে অনুষ্ঠেয় অন্তর্বর্তী সরকারের মন্ত্রীসভার বৈঠকে গভর্নর পদের বয়সজনিত শর্ত শিথিলের সিদ্ধান্ত হতে পারে।

ড. আহসান এইচ মনসুর বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী। তিনি ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন।

পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি ১৯৭৭ সালে ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। আর ১৯৮২ সালে ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।

ড. মনসুর ১৯৮১ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগদান করেন। তিনি ১৯৮৩ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগে কাজ করেছেন।

তিনি ১৯৮৯ সালে অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের অর্থ উপদেষ্টা নিযুক্ত হন এবং ১৯৯১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত, তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগে দায়িত্ব পালন করেন।

Share Now

এই বিভাগের আরও খবর