‘গণহত্যার’ আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

আপডেট: August 13, 2024 |
inbound7154876174465841251
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালিয়েছে সরকার; এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছি।

মঙ্গলবার ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে বিএনপি’র প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে এ চিঠি হস্তান্তর করে দলটি। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, একটি অবৈধ সরকারের অধীনে যে গণহত্যা চালানো হয়েছে। বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে, তার একটি নিরপেক্ষ ও স্বচ্ছ আন্তর্জাতিক মানের তদন্ত চেয়েছি। সত্য উদঘাটন করার অনুরোধ জানিয়েছি।

তিনি বলেন, দেশ বিদেশের ষড়যন্ত্র ও সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি জাতির সামনে তুলে ধরতে হবে।

আগামীতে কেউ যেন এর সাহস না দেখাতে পারে। কেউ যেন নাগরিককে হত্যা করে জোর করে ক্ষমতা থাকতে না পারে। ক্ষমতা থাকার যা আকাঙ্ক্ষা সেটা যেন কারো মনে না জাগে।

জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য একটি নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত করার অনুরোধ জানিয়েছি জাতিসংঘকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কেও অনুরোধ করেছি বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

Share Now

এই বিভাগের আরও খবর