বিয়ে করে নিলে ভিন্ন এক মানুষ হয়ে উঠবে বাবর আজম

আপডেট: September 6, 2024 |
boishakhinewsj 26
print news

আগামী মাসেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। সেই সিরিজের আগে নিজের ইউটিউব চ্যানেলে বাবরকে ফর্মে ফেরার ‘টোটকা’ দিয়ে বাসিত আলী বলেছেন, ‘বাবর আজম, তোমার মা-বাবার সঙ্গে কথা বলে বিয়ে করে নাও। এরপর তুমি পুরোপুরি ভিন্ন এক মানুষ হয়ে উঠবে। আমি জানি, যখন কোনো খেলোয়াড় ভালো খেলতে পারে না, তখন কেমন অনুভূতি হয়। আমি বাবরের মা-বাবাকে অনুরোধ করছি, ওর বিয়ের ব্যবস্থা করুন। বড় ভাই হিসেবে আমি ওকে বলতে চাই, ভাই বিয়ে করে ফেলো। তোমার যথেষ্ট বয়স হয়েছে।’
অবশ্য শুধু বাবরকে বিয়ের পরামর্শ দিয়েই ক্ষান্ত হননি বাসিত আলী। সমালোচনা করেছেন গোটা পাকিস্তান দলের, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের ক্রিকেটারদের বড় শিক্ষা হয়েছে। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য জেগে ওঠার ডাক। ওরা এর চেয়ে নিচে নামতে পারে না। এখন তাদের জেগে উঠে চোখ মেলতে হবে। বাংলাদেশের কাছে হারের পরও যদি তোমাদের চোখ না খোলে, তাহলে শুধু নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলো।’

Share Now

এই বিভাগের আরও খবর