আজ হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন
আপডেট: November 13, 2024
|

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আজ ৭৬তম জন্মদিন। জীবদ্দশায় লেখার জাদুতে পাঠককে মোহিত করে রেখেছিলেন। প্রিয় এই মানুষের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা ফারুক আহমেদ।
অভিনয় ক্যারিয়ারে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অসংখ্য নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। হুমায়ূন আহমেদের খুব কাছের একজন মানুষ ছিলেন এই অভিনেতা।
হুমায়ূন আহমেদের একটি ছবি ফেসবুকে শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন ফারুক আহমেদ। ক্যাপশনে এ অভিনেতা লিখেন, ‘হুমায়ূন আহমেদ। যাকে বুকের মধ্যে ধারণ করি। আজ তার জন্মদিন। ভালো থাকবেন পরপারে। শুভ জন্মদিন।’
