শিবগঞ্জে মাদ্রাসা শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষক পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
২০ জানুয়ারি (সোমবার) বিকেল ৩ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন দাড়িদহ আমিনিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় মোওঃমোসলেম উদ্দিনের সভাপতিত্বে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ উপজেলা কমিটি গঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাস্থান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোওঃ মোঃ আবু বক্কর ছিদ্দিক।
প্রধান অতিথি মাওঃ আবু বক্কর ছিদ্দিক মাদ্রাসা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমরা ইতিপূর্বে বহু ভোগান্তির শিকার হয়েছি।তাই আমাদেরকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের ছায়তলে আসতে হবে।
এ সময় বক্তব্য রাখেন আলিয়ারহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মোও মোঃ আব্দুস সালাম,অভিরামপুর দাখিল মাদ্রাসার সুপার মোফাজ্জল হোসেন।
আলোচনা শেষে দাড়িদহ ফাজিল (ডিগ্রী)মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আলমগীর হোসেনকে সভাপতি, সহ- সভাপতি হিসাবে হরিপুর চলনাকাথী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোওঃ এনামুল হক, আলিয়ারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম, চকপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ বজলুর রহমান, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মাহবুবে রফিক, নান্দুরা ফাজিল অধ্যক্ষ মামুনুর রশিদ হিসাব এবং সাধারণ সম্পাদক হিসাবে মোঃ মোফাজ্জল হোসেন (সুপার) অভিরামপুর দাখিল মাদ্রাসা, সহ-সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী(সুপার) বাঘমারা দাখিল মাদ্রাসা, মোঃ আঃ ওহাব গাংনগর দাখিল মাদ্রাসা, মোঃ এনামুল হক আটমুল বিরাজ উদ্দিন দাখিল মাদ্রাসা, মোঃ আনোয়ার হোসেন মোকামতালা দাখিল মাদ্রাসা, মোঃ আমিন উল্লাহ চান্দার বাকসন দাখিল মাদ্রাসা, অফিস সেক্রেটারি হিসেবে মোঃ হযরত আলী (সুপার)চল্লিশছত্র দাঃ মাদ্রাসা সহ-অফিস সেক্রেটারী মহরম আলী শ্যামপুর দাঃ মাদ্রাসা, ট্রেজারার মোঃ জুয়েলুর রহমান বালাবএিশ দাঃ মাদ্রসা,প্রচার সম্পাদক হিসাবে রফিকুল হক উপাধ্যক্ষ রায়নগর আলিম মাদ্রাসা, সহ-প্রচার সম্পাদক মোঃ জালাল উদ্দীন(সুপার)চেতনপীর দাঃ মাদ্রাসা, প্রশিক্ষন সেক্রেটারী মোঃ রেজাউল করিম অভিরামপুর দাঃ মাদ্রাসা,সহ-প্রশিক্ষন সেক্রেটারী মোশারফ হোসেন দাড়িদহ ফাজিল মাদ্রাসা, সদস্য মোঃ রেজাউল করিম উপাধ্যক্ষ সাদুরিয়া আলিম মাদ্রাসা, সদস্য হিসাবে মোঃ এনামুল হক(সুপার) ভবানীপুর দাঃ মাদ্রাসা, আঃ হাকিম শরিফখান দাঃ মাদ্রাসা, আখতার হোসেন(সুপার) মেদেনীপাড়া দাঃ মাদ্রাসা,মুহাম্মদ আলী, গোলজার রহমান,আঃহামিদ বিহারহাট দাঃ মাদ্রাসা, শাহজাহান আলী(সুপার) খয়রাপকুর দাঃ মাদ্রাসা, আঃ সালাম (উপাধ্যক্ষ) কুড়াহার আলিম মাদ্রাসা, আঃ বাছেদ(সুপার) গোবিন্দপুর দাঃ মাদ্রাসা,আঃ মতিন(সুপার) মাশিমপুর দাঃ মাদ্রাসা,শহিদুল ইসলাম বড়িরহাট দাঃ মাদ্রাসা, আহম্মদ আলী জামুরহাট দাঃ মাদ্রাসা, বেলাল হোসেন মহাস্তান ফাজিল মাদ্রাসা, মোস্তফা দেউলী মাদ্রাসা, আঃ মতিন(সুপার) সেকেন্দারাবাদ দাঃ মাদ্রাসা, খলিলুর রহমান বড়বেল ঘড়িয়া দাঃ মাদ্রাসা, আলী আজম হরিপির চলনাকার্থী মাদ্রাসা, শরিফুল ইসলাম দাড়িদহ ফাজিল মাদ্রাসা, মুহাম্মদ আলী দহপাড়া দাঃ মাদ্রাসা, আঃ গফুর সোলাগাড়ী দাঃ মাদ্রাসা। মোট ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।








