পাম স্ক্রিন ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফেস্টিভাল পুরস্কৃত বাংলাদেশি দ্য জায়ান্ট বার্ড
আপডেট: August 22, 2025
|

অ্যানিমেটেড ছবির দুনিয়ায় গুরুত্বপূর্ণ আসর ‘পাম স্ক্রিন ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফেস্টিভাল’। যুক্তরাষ্ট্রের এ উৎসবে পুরস্কৃত হয়েছে বাংলাদেশি নির্মাতা শারমীন আহমেদের ‘দ্য জায়ান্ট বার্ড’। স্বল্পদৈর্ঘ্য ছবিটি পেয়েছে ‘মারাকুজা সম্মান’।
প্রাপ্তির উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা বলেন, ‘যেকোনো স্বীকৃতি পেলে বেশ উৎসাহিত হই।
চলচ্চিত্র নির্মাণের জার্নিটা বেশ কঠিন, তবে এ রকম পুরস্কার প্রাপ্তি মোটিভেশন দেয়।’
নির্মাতা জানান, ২০২৪-এর এপ্রিলে ছবিটির নির্মাণ সম্পন্ন করেছিলেন তিনি। এর চিত্রনাট্য লেখা হয়েছে আবু ইসহাকের একটি ছোটগল্পের ছায়া অবলম্বনে। ৬ মিনিটের এ ছবিতে যুদ্ধের পরিণতি ও প্রভাব তুলে ধরা হয়েছে।
এটি শারমীনের প্রথম ছবি। এর আগে ছবিটি বেশ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয়েছে। পুরস্কারও পেয়েছে তিনটি।


