ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: নাহিদ ইসলাম

আপডেট: August 25, 2025 |
inbound5255917066026093939
print news

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মনে হচ্ছে না। তিনি বলেন, ‘জুলাই সনদ এর আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে (গণ পরিষদ) অংশগ্রহণ করতে চাই। এর বাইরে কেনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না।’

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা প্রথম থেকেই নির্বাচনের দিনক্ষণ নিয়ে পক্ষ-বিপক্ষ করিনি। আমরা শুধু বলেছি সংস্কারের এবং বিচারের নিশ্চয়তা দিতে। এরপর যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটাতেও আমাদের আপত্তি নেই।

রোববার (২৪ আগস্ট) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার আয়োজনে ২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন পেছানো বা এই ধরণের কথাগুলো কেবলই গালগল্প। তিনি বলেন, ‘এগুলো মিথ্যা প্রোপাগান্ডা, এসব নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার।’

সংস্কারটাই প্রধান এজেন্ডা উল্লেখ করে নাহিদ বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে আমরা যাতে বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

Share Now

এই বিভাগের আরও খবর