দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আপডেট: August 31, 2025 |
inbound7891029148252274126
print news

দেশের আটটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা থেকে আগামী পাঁচ দিন পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

শনিবার প্রকাশিত আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান থেকে ভারতের বিভিন্ন অংশ হয়ে বাংলাদেশ ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।

৩১ আগস্ট (রোববার): আট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি, কোথাও ভারী বর্ষণ।

১ সেপ্টেম্বর (সোমবার): ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ স্থানে বৃষ্টি, তাপমাত্রা সামান্য কমতে পারে।

২ সেপ্টেম্বর (মঙ্গলবার): রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত।

৩ সেপ্টেম্বর (বুধবার): দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও সামগ্রিকভাবে স্থিতিশীল থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর