সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো: আইজিপি

আপডেট: October 26, 2026 |
fc 38
print news

সরকারের অনুমোদন পেলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার গুরুত্ব তুলে ধরে নাগরিকদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।

মো. আলী হোসেন ফকির বলেন, সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা ভোগ করার অর্থ এই নয় যে, যে কেউ নিজের ইচ্ছামতো কর্মকাণ্ড চালাতে পারবেন।

এ সময় আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি যেকোনো ঘটনায় পুলিশের ওপর দায় চাপানোর প্রবণতারও সমালোচনা করেন।

দেশের পাড়া-মহল্লায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইজিপি অভিযোগ করেন, মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি পুলিশের কিছু সদস্যও জড়িত রয়েছেন।

পুলিশের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, গত দুই মাসে বিভিন্ন অভিযোগে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

Share Now