জয়পুরহাটে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট: September 27, 2025 |
inbound7032228337081666064
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে জয়পুরহাট সদর ও শহর শাখা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাইদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, অ্যাডভোকেট মামুনুর রশিদ, শহর জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, শহর সেক্রেটারি মিজানুর রহমান, নায়েবে আমির আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, জেলা ছাত্র শিবিরের সভাপতি তারেক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী প্রথা দূর করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। অথচ একটি রাজনৈতিক দল এখনো এই পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। আমরা মনে করি, তারা রাজনৈতিকভাবে এখনো অপরিপক্ব।’

তারা আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে। একই সঙ্গে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’

বক্তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর