বগুড়া সদর আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের গণসংযোগ

আপডেট: September 29, 2025 |
inbound6168965711025211429
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল তার নির্বাচনী এলাকায় প্রতিনিয়ত গণসংযোগ ও পথসভা করছেন।

২৮ সেপ্টেম্বর (রবিবার) বিকালে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাঘোপাড়া বন্দর এলাকায় গণ সংযোগ ও পথসভা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সমাজ সেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, গোকুল ইউনিয়ন সভাপতি মলুৎফর রহমান, সেক্রেটারী রফিকুল ইসলাম নান্নু,আজিজুর রহমান, আবু তাহের, শাহজাহান আলী প্রমুখ।

পথসভায়ু অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসনে সমাজে মুক্তি আসবে।

একবার সুযোগ দিন আপনারা রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো।

স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও কোন সরকার দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি।

সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে আমাদের প্রধান কাজ। তিনি আরো বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন দিতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর