আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আপডেট: October 4, 2025 |
boishakhinews24.net 2
print news

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ শনিবার (৪ অক্টোবর)। জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

গতকাল শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে: ১১ কেভি নয়াসড়ক ফিডারের কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুতখানা, জেল রোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও সংলগ্ন এলাকা এবং ১১ কেভি নাইওরপুল ফিডারের কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্টে, শাহী ঈদগাহ ও আশপাশ এলাকা।

নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন বলেন, জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না। সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তখনই বিদ্যুৎ সরবরাহ করা হবে। সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন ও সহযোগিতা চেয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর