‘প্রতিরাতে সাপ হয়ে কামড়ায় স্ত্রী, প্রশাসনে বিচার দিল স্বামী

আপডেট: October 7, 2025 |
ughfg 1
print news

এক স্বামীর অদ্ভুত অভিযোগ স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাইকে হতবাক করে দিয়েছে এবং তীব্র আলোচনার জন্ম দিয়েছে। ভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলায় লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ নামের ওই ব্যক্তি দাবি করেছেন, তার স্ত্রী নাসিমুন প্রতি রাতে সাপের রূপ ধারণ করেন এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন। 

ঘটনাটি সামনে আসে সীতাপুরে আয়োজিত ‘সমাধান দিবসের’ অনুষ্ঠানে, যেখানে মেরাজ সরাসরি জেলা প্রশাসকের কাছে দাঁড়িয়ে এই অবিশ্বাস্য অভিযোগটি শোনান। তিনি বলেন, ‘স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপে রূপ নেয়। সে আমাকে তাড়া করে কামড়ানোর জন্য।’

তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও জমা দিয়েছেন এবং প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টিকে মানসিক হয়রানির অভিযোগ হিসেবে দেখছে, কারণ মেরাজ দাবি করেছেন যে তার স্ত্রী ইতিমধ্যেই একবার তাকে কামড় দিয়েছেন এবং প্রায় রাতেই সাপের রূপ নিয়ে তাকে তাড়া করেন।

যদিও অভিযোগটি অবিশ্বাস্য শোনায়, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এই অদ্ভুত অভিযোগ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনরা নানা মন্তব্য করতে থাকেন।

অনেকে একে রসিকতার ছলে নিয়ে বলিউড প্রসঙ্গ টেনে এনে লিখেছেন, ‘লোকটা তো ভাগ্যবান, বিবাহিত জীবনে সে শ্রীদেবীকে পেয়েছে’ (প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বিখ্যাত সিনেমা ‘নাগিনা’-র প্রসঙ্গ তুলে ধরে)। আবার কেউ মজা করে লিখেছেন, তুমি কি ওর নাগমণি কোথাও লুকিয়ে রেখেছ?’। অনেকেই মনে করছেন, এটি নিছকই মানসিক সমস্যার বহিঃপ্রকাশ।

সূত্র: এনডিটিভি

Share Now

এই বিভাগের আরও খবর