চট্টগ্রামে পুলিশের সাথে ‘মব’ করে ছিনিয়ে নেওয়া হলো অটোরিকশা

আপডেট: October 7, 2025 |
ughfg 2
print news

চট্টগ্রামে মঙ্গলবার দুপুরে পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় পুলিশের কাছ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে ছিনিয়ে নেওয়া গাড়িটি উদ্ধার হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি শহরের ব্যস্ততম সড়কে চলাচল করছিল। ট্রাফিক পুলিশ তা আটক করে জব্দ করার চেষ্টা করলে, ৫০ থেকে ৬০ জনের একটি দল গাড়িটি দখল করে। একপর্যায়ে লাঠি দিয়ে গাড়ির সামনের কাঁচ ভেঙে দেওয়া হয় এবং ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম আহত হন। পরে তারা অশ্লীল ভাষায় গালাগাল করে গাড়িটি নিয়ে চলে যায়।

নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক বন্দর) কবীর আহমেদ জানিয়েছেন, অবৈধ ইজিবাইকটি বিমানবন্দরসংলগ্ন কাঠগড় এলাকায় চলাচল করায় পুলিশ তা আটক করেছিল।

নগর ট্রাফিক পুলিশ পরিদর্শক পতেঙ্গা সেলিম খান জানিয়েছেন, গাড়িটি উদ্ধারে অভিযান চলছে এবং ঘটনার বিষয়ে থানায় মামলা দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর