নদীতে অভিযানে গিয়ে টেটাবিদ্ধ তিন পুলিশ, আটক ২

আপডেট: October 7, 2025 |
ughfg 4
print news

কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে অভিযান চালানোর সময় চাঁদাবাজদের হামলায় টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে চালিভাঙ্গা নৌপুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

ফাঁড়ি সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে একজন ফোন করে জানান কিছু চাঁদাবাজ টাকার জন্য তাদের মারধর করছে। খবর পেয়ে নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা তাদের লক্ষ্য করে টেটা নিক্ষেপ করে। এতে এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুর আহত হন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর