আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আপডেট: October 11, 2025 |
inbound7723190346627349286
print news

‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের নেতৃত্ব দিই : সংকটের সামনের সারিতে মেয়েরা’ প্রতিপাদ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস।

আজকের এই দিবসটি মেয়েদের দিন হিসেবেও পরিচিত। ২০১২ সাল থেকে প্রতিবছর ১১ অক্টোবর দিবসটি পালন করে থাকে বিশ্ববাসী।

লিঙ্গ বৈষম্য দূর করা, শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহ রোধ করা এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য।

প্ল্যান ইন্টারন্যাশনাল নামে বেসরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতাতে একটি প্রকল্প রূপে আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের জন্ম হয়েছিল।

প্ল্যান ইন্টারন্যাশনালের ‘কারণ আমি একজন মেয়ে’ নামক আন্দোলনের ফলশ্রুতিতে এই দিবসর ধারণা জাগ্রত হয়েছিল।

এই আন্দোলনের মূল কার্যসূচি হলো গোটা বিশ্বজুড়ে কন্যার পরিপুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এই সংস্থার কানাডার কর্মচারীরা সবাই এই আন্দোলনকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে কানাডা সরকারের সহায়তা নেয়।

পরে জাতিসংঘের সাধারণ সভার মধ্যে কানাডায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপনের প্রস্তাব শুরু হয়।

Share Now

এই বিভাগের আরও খবর